সারাদেশ

শিশু দিবসে রোগীরা পেল উপহার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে শিশু রোগীরা পেল উপহার হিসেবে খেলনা। শুক্রবার (১৭ মার্চ) রাত ৮টায় শিশু দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত শিশুদের মাঝে এসব খেলনা প্রদান করা হয়।

আরও পড়ুন: ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন বিকেলে

১৭ মার্চ ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী। দিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়। দিবসটি উপলক্ষে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত সব শিশুদের মাঝে খেলনা সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়। হাসপাতালে ভর্তিকৃত শিশুদের কাছে গিয়ে গিয়ে এসব খেলনা সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ ফরিদ হোসেন মিঞা এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ রওশন জাহান আখতার আলো। শিশু দিবসে স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকতা ডা. ফরিদ ও ডা. আলো দম্পতির হাত থেকে খেলনা সামগ্রী উপহার হিসেবে পেয়ে শিশুরা ছিল উচ্ছ্বসিত।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (শৃঙ্খলা-২) ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. এম. নাহিদ আল রাকিব, আবাসিক মেডিকেল অফিসার ডা. কে, এম, মাহমুদ রহমান, ডা. মো: শরীফুল ইসলাম, নার্সিং সুপারভাইজার আলো রানী মিত্র প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা