সারাদেশ

দূরত্ব যতই হোক ভাড়া মাত্র ৫ টাকা

চট্টগ্রাম প্রতিনিধি :

দূরত্ব যতই হোক শিক্ষার্থীদের জন্য ভাড়া মাত্র ৫ টাকা। ‘স্টুডেন্ট বাস সার্ভিস’ নামে শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সব ঠিক থাকলে আগামীকাল রোববারই নগরীর শিক্ষার্থীদের জন্য নামছে ১০টি দ্বিতল বাস। দুই রুটে দিনের দুই বেলায় চলবে বাসগুলো। যে কোন দূরত্বে এখন থেকে এসব বাসে ৫ টাকাতেই যাতায়ত করতে পারবে শিক্ষার্থীরা।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সূত্র জানায়, দ্বিতল এই বাসগুলোতে প্রথম শ্রেণী থেকে এসএসসি ও সমমানের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে এসব বাসে নির্ধারিত ভাড়ায় যাতায়ত করতে পারবে। ভাড়া নেওয়ার জন্য বাসগুলোতে থাকবে না চালকের সহকারী। বাসের সামনে ও পেছনে সংরক্ষিত তালাবন্দী ‘সততা বাক্সে’ ভাড়া দিয়ে শিক্ষার্থীরা নির্ধারিত গন্তব্যে যাতায়াত করবে। চট্টগ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেমে শিক্ষার্থীদের ওঠানো-নামানো করা হবে।

২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য আলাদা বাসসেবা চালুর দাবি উঠেছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ১৫ এপ্রিল শিক্ষার্থীদের জন্য ১০টি বাস বরাদ্দের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতল বাসের চালক সংকট ও পরিবহন ব্যয় সংস্থান করতে না পারার কারণে বিষয়টি এত দিন ঝুলে ছিল। এবার একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মাসিক বিজ্ঞাপন চুক্তি হওয়ায় সমস্যা সমাধান হয়েছে।

স্টুডেন্ট বাস তদারকি কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক বলেন, পৃথক বাস সার্ভিস চালুর জন্য শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে এসব বাসে উঠতে পারবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ভিডিও বিতর্ক: গ্রিস থেকে বিতারিত বাংলাদেশের হাসানসহ ৫০ অভিবাসী

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশ...

পঞ্চগড়ে সড়কে প্রাণ গেল দুই শিশু মোটরসাইকেলআরোহীর, আহত ১

স্কুলের গণ্ডি পার হয়নি, এমন শিশু সন্তানকেও কোনো কো...

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ৫ কারখানায় কর্মবিরতি; আটক ১

ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুল...

চাটখিলে শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা 

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির এ...

বদলগাছীতে শিক্ষার্থীদের চুল কর্তন বিতর্ক, প্রধান শিক্ষককে বদলী

নওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা