ছবি : সংগৃহিত
সারাদেশ

দীঘিনালায় অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে চৌকস সেনাবাহিনীর সদস্যরা।

আরও পড়ুন : ঝালকাঠিতে বিএনপির মানববন্ধন

শনিবার (১১ মার্চ) সকালে উপজেলার নয় মাইল এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্থ দীঘিনালা সেনা জোন।

এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে উপজাতি আঞ্চলিক সশস্ত্র গ্রুপের সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি বন্দুক, ১টি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড গুলি, ১টি এ্যান্টেনা ও ২টি মোবাইলসহ সন্ত্রাসীদের ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে সেনা সদস্যরা,তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন : পার্বত্য অঞ্চলে আমূল পরিবর্তন হয়েছে

সূত্র জানায়, দীঘিনালার নয় মাইল এলাকায় মাইনী সেতুর সরঞ্জামাদি পরিবহনের সময় উপজাতি আঞ্চলিক সশস্ত্র একটি গ্রুপ মোটা অঙ্কের চাদা দাবি করছে এমন গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে,এসব অস্ত্র, গুলি ও নানা সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনীর দীঘিনালা জোনের সদস্যরা।

আরও পড়ুন : সভাপতি মোতালেব, সম্পাদক জাহাঙ্গীর

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযান পরিচালনাকারী দীঘিনালা জোনের মেজর নাহিদ হাসান জানান, অবৈধ অস্ত্র, গুলি ও নানা সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি পাহাড়ে বসবাসকারী সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাস দমনে সেনাবাহিনীর এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা