সারাদেশ

ঝালকাঠিতে  বিএনপির মানববন্ধন

ঝালকাঠি (প্রতিনিধি) : খালেদা জিয়ার মুক্তিসহ দশ দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি।

আরও পড়ুন: পার্বত্য অঞ্চলে আমূল পরিবর্তন হয়েছে

আজ শনিবার সকাল ১১টায় শহরের আমতলা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইসচেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভেকেট মো. শাহাদাৎ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরী বলেন, আগামী নির্বাচনের আগেই খালেদা জিয়াসহ সকল রাজবন্ধীদের মুক্তি দিতে হবে। বর্তমান অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশন ভেঙে নতুন করে করতে হবে। ইভিএমে ভোট করা যাবে না এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এই শর্ত ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, নির্বাচন করতেও দেওয়া হবে না।

আরও পড়ুন: সভাপতি মোতালেব, সম্পাদক জাহাঙ্গীর

মানববন্ধনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা