সারাদেশ

ঘুরতে গিয়ে প্রাণ গেলো বিয়াই-বিয়াইনের

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় বিয়াই-বিয়াইন নিহত হয়েছেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

নিহত মোটরসাইকেল চালক বিয়াই মো. শামিম মোল্যা (২০) ও আরোহী বিয়াইন জান্নাতুল ফেরদৌসী সুমাইয়া (১৯)। শামীম পেশায় রাজমিস্ত্রি ও বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কলারন গ্রামের অহম মোল্যার ছেলে। সুমাইয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যেরগাতী গ্রামের জুলহাস মিয়ার মেয়ে ও সম্পর্কে শামীমের বেয়াইন। সে স্থানীয় কাদিরদী কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের ছাত্রী।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের গঙ্গানন্দপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শফিকুল ইসলাম (২২) নামে মোটরসাইকেলের অপর এক আরোহী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, শামীম আরো দুই জনকে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর নামক স্থানে অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এ সময় চালক শামীম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়কের পাশে রাখা গাছের গুঁড়ির সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু ঘটে।

গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের আরোহী শফিকুল ইসলামকে (২২) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত সুমাইয়াকে (১৯) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথ্যিমধ্যে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, মোটরসাইকেলটি শামীম বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। চালকসহ কারোরই হেলমেট ছিল না। অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। সড়কের পাশে থাকা গাছের গুঁড়ির সাথে ধাক্কা খেয়ে শামীমের মৃত্যু ঘটেছে। অপর গুরুতর আহত সুমাইয়াকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। লাশের সুরতহাল করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা