ছবি : সংগৃহিত
সারাদেশ

সাজেক-দীঘিনালা সংযোগ সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি সেতু ধসে পড়ায়, রাঙামাটির সাজেক ও বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আরও পড়ুন : নোয়াখালীতে জিনের বাদশা আটক

মঙ্গলবার (৭ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে একটি পাথর বোঝাই ট্রাকসহ বেইলি সেতুটি ধসে পড়ে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে পাথর বোঝাই একটি ট্রাক সেতুতে উঠে পড়লে সাথে সাথেই তা ধসে পড়ে। বাংলার ভূ-স্বর্গ খ্যাত সাজেক ভ্যালিতে যাবার একমাত্র সড়ক হওয়ায় বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিপাকে পড়েছে পর্যটক সহ এলাকায় বসবাসরত হাজারও মানুষ।

আরও পড়ুন : খাগড়াছড়িতে বর্নাট্য আয়োজনে ৭ মার্চ অনুষ্ঠিত

খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, বেইলি সেতুটি দ্রুত সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দীর্ঘ ৩ দশকের আগে অস্থায়ীভাবে নির্মিত মাইনী বেইলি সেতুটি ২০১৭ সালের ২৭ অক্টোবর কাঠ বোঝাই ট্রাকসহ আরো একবার ধসে পড়েছিল। সে সময় সাজেক পর্যটন কেন্দ্রসহ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও সাজেকের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ ৭ দিন বন্ধ ছিল।

আরও পড়ুন : মানিকছড়িতে তামাক চুল্লীতে অভিযান

মাইনী বেইলি সেতুটি ধসে পড়ার আশঙ্কা নিয়ে চলতি মাসের ২ মার্চ একটি টেলিভিশন চ্যানেলে প্রতিবেদন প্রচারিত হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা