ছবি: সংগৃহীত
সারাদেশ

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ছেলের লাঠির আঘাতে বাবা হান্নান মন্ডলের (৪৮) মৃত্যু হয়েছে। ঋণের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ৈএ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

সোমবার (৬ মার্চ) সকালে মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: মা-মেয়েকে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রতিবেশীরা জানান, সকালে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে হান্নান মন্ডল ও তার স্ত্রীর মধ্যে ঋণের কিস্তির টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধে ছেলে মনিরুল ইসলামও জড়িয়ে পড়ে। একপর্যায়ে ছেলে মায়ের পক্ষ নিয়ে বাবাকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নেপা ইউপি চেয়ারম্যান শামছুল আলম মৃধা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঋণের টাকা নিয়ে গোলমালের একপর্যায়ে ছেলের হাতে বাবার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সেই ইউএনও মনোয়ার প্রত্যাহার

মহেশপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা বিষয়টি খোঁজ-খবর নিচ্ছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহে মর্গে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা