ফাইল ছবি
সারাদেশ

দুর্বৃত্তদের গুলিতে আরসা কমান্ডার নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নূর হাবি ওরফে ডা. ওয়াক্কাস (৪০) নামে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : খাগড়াছড়িতে বর্নাট্য আয়োজনে ৭ মার্চ অনুষ্ঠিত

সোমবার ( দিবাগত রাত ১টার দিকে উখিয়া ৯ নম্বর ক্যাম্পের সি ব্লকে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ওয়াক্কাস আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় কমান্ডার ছিলেন। তিনি ক্যাম্পের সন্ত্রাসীদের তালিকায় শীর্ষ ছিলেন বলেও জানিয়েছে এপিবিএন পুলিশ।

আরও পড়ুন : নোয়াখালীতে ড্রেনে মিলল বৃদ্ধের লাশ

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে থাকা ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর জানান, দুষ্কৃতিকারীরা শীর্ষ সন্ত্রাসী ড. ওয়াক্কাসকে গুলি করে হত্যা করেছে। সে সক্রিয় আরসার কমান্ডার নেতা ছিল। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।

নিহতের লাশ উদ্ধার করা হয়েছে উল্লেখ করে উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রাতে অন্তত ৩০ জনের মুখোশধারী দুর্বৃত্তের দল বালুখালী ৯ নম্বার ক্যাম্পে গিয়ে ড. ওয়াক্কাসকে ঘিরে ফেলে। পালানোর চেষ্টাকালে তাকে গুলি করে পালিয়ে যায়।

আরও পড়ুন : মানিকছড়িতে তামাক চুল্লীতে অভিযান

ওসি বলেন, তাকে উদ্ধার করে এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা মো. ইয়াছিন জানান, ডা. ওয়াক্কাস ক্যাম্পে আরসা কমান্ডার হিসেবে পরিচিত ছিল। তাই ক্যাম্পের লোকজন তাকে ভয় পেত। সম্প্রতি আরসার সঙ্গে তার দূরত্ব বাড়ে। এতে সে তাদের গ্রুপ থেকে বেরিয়ে আসে। এ কারণে আরসা সদস্যরা তাকে হত্যা করতে পারে।

সান নিউজ/এইচএন/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা