সংগৃহীত
সারাদেশ

হেলিকপ্টারে চড়িয়ে ৮০ শিক্ষার্থীকে সংবর্ধনা

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৮০ জন শিক্ষার্থীকে হেলিকপ্টারে চড়িয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৬ মার্চ) দুপুরে উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজম শান্তনু কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

আরও পড়ুন : বাংলাদেশে বিনিয়োগে কাতারকে আহ্বান

শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর মহল্লার রংধনু মডেল স্কুলের প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেয়া হয়।

বিদ্যালয়টির শিক্ষক সূত্রে জানা গেছে, বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের জন্য হেলিকপ্টার ভাড়া করে বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে চারজন করে ২০ বারে মোট ৮০ জন শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে শাহজাদপুর উপজেলার ওপর দিয়ে ঘোরানো হয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজম শান্তনু বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় নিঃসন্দেহে আরও উৎসাহিত করবে। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ প্রদানের লক্ষে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন : ইমরান খানের আবেদন খারিজ

নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিক্ষার্থীরা জানান, আমাদের বাবা-মা ও শিক্ষকেরা সব সময়ই আমাদের কাছে ভালো রেজাল্ট আশা করে। আগামীতে যাতে আমরা আরও ভালো রেজাল্ট অর্জন করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। এই আয়োজন আমাদের পড়ালেখায় মনোযোগী হতে অনুপ্রেরণা জোগাবে।

রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন বলেন, স্কুলের শতভাগ শিক্ষার্থী ভালো ফলাফল করেছে। তাই তাদের উৎসাহ দেওয়ার জন্য এমন আয়োজন করেছি। আমরা চাই তারা খুশি হোক ও আগামীতে আরও ভালো ফলাফল করুক, জীবনে প্রতিষ্ঠিত হোক।

আরও পড়ুন : হামলাকারীদের বেশিরভাগই বিএনপি

তিনি জানান, ৪ লাখ টাকা দিয়ে হেলিকপ্টারটি ভাড়া করা হয়। প্রতিবারে ৪ জন করে শিক্ষার্থীকে ১০ মিনিট করে হেলিকপ্টারটি শাহজাদপুর উপজেলার আকাশ ঘুরিয়ে আনে। এমন আয়োজনে আমাদের শিক্ষার্থীরা খুবই খুশি।

রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা