ছবি : সংগৃহিত
সারাদেশ

শিক্ষক লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলার পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ে তালা লাগানো ও শিক্ষক শিক্ষার্থীদের লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের শিক্ষক।

আরও পড়ুন : গৌরীপুরে আব্দুল জব্বারের মৃত্যুতে স্মরণসভা

সোমবার (৬ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের প্রধান গেইটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলার সর্বস্তরের শিক্ষক ও কর্মচারীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল খালেক আখন্দ, গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, জয়তুনের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামসহ আরও অনেকেই।

আরও পড়ুন : মা-মেয়েকে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

বক্তারা বলেন, শিক্ষকদের উপর হামলাকারী এবং শিক্ষা প্রতিষ্ঠান তালা লাগানো সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন ও পুত্র রিয়াদ হোসেনসহ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন স্থানীয় প্রশাসনের প্রতি। অন্যথায় বৃহত্তর কর্মসূচির আলটিমেটাম দেয় শিক্ষক নেতৃবৃন্দ।

পরে তারা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফ আলীর কাছে স্মারক লিপি দেন।

আরও পড়ুন : গুইমারায় মাটি চাপা পড়ে ১ জনের মৃত্যু

একই বিষয়ে ইসলামপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে শিক্ষক নেতৃবৃন্দ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা