সারাদেশ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের হাটিকুমরুল উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের মান্নান নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সোমবার (৬ মার্চ) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল ৬টার দিকে রাজশাহী থেকে মোটরসাইকেলে তিন আরোহী সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের সিরাজগঞ্জের মান্নান নগর এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটি হাটিকুমরুল থানায় নিয়ে যায়। নিহতদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানান ওসি।

আরও পড়ুন: প্রবাসীদের দেখে রাখার অনুরোধ

এদিকে একই দিন সকাল সাড়ে ৬টার দিকে বাগেরহাটের ফকিরহাটের কাকডাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা