সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

সান নিউজ ডেস্ক : নেত্রকোনার আটপাড়া উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তাদের শিশুকন্যাও (৭) গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে আটপাড়া উপজেলার বাগড়া কৃষ্ণপুর নামক স্থানে নেত্রকোনা-মদন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজহারুল ইসলাম নান্টু (৪৭) এবং তার স্ত্রী নাইসা আক্তার (৩০)। নান্টু খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের মৃত লুৎফুর রহমান ছেলে। তারা নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

আরও পড়ুন : এলপিজির দাম কমল

আটপারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নান্টু তার স্ত্রী ও সন্তান নিয়ে মোটরসাইকেলে নিজ গ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিলেন। বাগড়া কৃষ্ণপুর এলাকায় পৌঁছালে মদন থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা ছিটকে সড়কে পড়ে যান।

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নান্টুকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নান্টুর স্ত্রী নাইসা আক্তার ও তার মেয়েকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাইসা আক্তার মারা যান।

আরও পড়ুন : মুরব্বিয়ানা করতে পারব না

ওসি উজ্জ্বল কান্তি সরকার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা