সারাদেশ

ভোলায় মুয়াজ্জিনকে নির্যাতনের মূলহোতা আটক

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের গুপ্ত মুন্সি গ্রামে মসজিদের মুয়াজ্জিন ও কৃষক মো. মুনসুরকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনার মূলহোতা রশিদ মল্লিককে আটক করেছে পুলিশ।

জমি নিয়ে বিরোধের জেরে ওই মুয়াজ্জিন ও কৃষককে খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটে। লোমহর্ষক ঘটনাটির ভিডিও শুক্রবার (৭ আগস্ট) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়। ভিডিওতে স্থানীয় প্রভাবশালী রশিদ ও আসাদ মল্লিক গংদের নির্যাতন করতে দেখা গেছে। তীব্র নিন্দা ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি ওঠে জেলাজুড়ে।

শনিবার (৮ আগস্ট) ইলিশা ফাঁড়ির ইনচার্জ রতন শীলের নেতৃত্বে এএসআই মাইনুলসহ পুলিশের একটি টিম মূলহোতা রশিদ মল্লিককে আটক করে।

নির্যাতনের শিকার ইলিশা ৮নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে মনসুর বলেন, ‘জমি নিয়ে আমার দুলাভাই রশিদ মল্লিকের সঙ্গে বিরোধ হয়। আমার জমির চারা আমি উঠানোর পর গত ২৫ জুলাই রশিদ মল্লিক ও সাইবালী মল্লিকের ছেলে আসাদ মল্লিক আমাকে ঘর থেকে ধরে নিয়ে যান। এরপর প্রকাশ্যে গরুর খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে ঘণ্টাব্যাপী অমানবিক নির্যাতন করেন। এ সময় আসাদ মল্লিকসহ ৩/৪ জনে মিলে আমাকে গরুর গোবর খাইয়ে দেন। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় আমি তাদের ভয়ে মামলা করিনি। এখন মামলা করলে আমাকে মেরে ফেলতে পারেন, আমার ভয় হয়।’

ইলিশা ফাঁড়ির ইনচার্জ রতন শীল বলেন, ‘ফেসবুকে বিষয়টি দেখেছি। এই বর্বরোচিত দৃশ্য দেখে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে রশিদ মল্লিককে আটক করেছি। বাকিদের আটকের চেষ্টা ও মামলার প্রস্তুতি চলছে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা