টেকনাফের নতুন ওসি আবুল ফয়সাল
সারাদেশ

টেকনাফের নতুন ওসি আবুল ফয়সাল

কক্সবাজার প্রতিনিধি:

টেকনাফ থানার ওসি প্রদীপ দাশ বরখাস্ত হওয়ায় কারণে স্থালাবিষিক্ত হতে যাচ্ছেন বর্তমানে কুমিল্লা জেলার চান্দিনা থানার ওসি ইন্সপেক্টর আবুল ফয়সাল।

শনিবার (০৮ আগস্ট) বিকেলে অথবা রোববার (০৯ আগস্ট) আবুল ফয়সাল টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিতে পারেন।

এই তথ্য নিশ্চিত করেছেন চান্দিনা থানার ওসি (তদন্ত) শামসুদ্দিন ইলিয়াস।

তিনি জানান, রেঞ্জ ডিআইজি অফিস থেকে ওসি আবুল ফয়সালকে কক্সবাজার জেলায় পদায়ন করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিস সূত্র জানায়, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ নিহতের ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার এবং তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে টেকনাফ থানার নতুন ওসি হিসেবে কুমিল্লা জেলার চান্দিনা থানার ওসি আবুল ফয়সালকে দায়িত্ব দেন রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা