সারাদেশ

বঙ্গমাতার আদর্শকে ছড়িয়ে দেওয়ার আহবান 

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকীতে ডিজিটাল প্লাটফর্মে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর অনুষ্ঠানে নারীদের সেলাই মেশিন দেয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘আমাদের জীবনে হাজার হাজার অপূর্ণতা রয়েছে। আমরা অধিকাংশ মানুষই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না। কিন্তু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব তাদের লক্ষ্য অর্জন করতে পেরেছিলেন। বঙ্গমাতা আমাদের শিখিয়েছেন যে, কিভাবে ঘর-সংসার সামলানোর পরেও স্বামীকে দেশের সেবায় নিয়োজিত রেখে দেশকে স্বাধীন করা যায়।’

অতুল সরকার বলেন, ‘বঙ্গমাতা একজন মহীয়সী নারী। তিনি বঙ্গবন্ধুকে সার্বক্ষনিক অনুপ্রেরণা দিয়েছেন দেশের জন্য। এই মহীয়সী নারীর আদর্শ আমাদের সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তাকে শ্রদ্ধা করার অর্থই হচ্ছে সকল নারীকে শ্রদ্ধা করা।’

শনিবার (৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় পর্যায়ের সঙ্গে সঙ্গতি রেখে অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার মো: জামাল পাশা, ফরিদপুর রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, ফরিদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্না হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, নারীনেত্রী আসমা আক্তার মুক্তা, শিপ্রা গোস্বামী প্রমুখ বক্তব্য দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা