চিকিৎসক
সারাদেশ

শিশু রেদোয়ান বাঁচতে চায়

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: নিম্নবিত্ত পরিবারের শিশু সন্তান রেদোয়ান সানি (৩)। জন্মের পর থেকে স্বাভাবিক ভাবেই অন্য আর দশজনের মতই বেড়ে উঠছিলো। হঠাৎ ২ বছর পর শিশুটির মধ্যে স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দেয়ায় দরিদ্র পিতা আব্দুল খালেক বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক শিশুটির ব্লাড ক্যান্সার হয়েছে বলে জানান। এই খবরে দরিদ্র পিতা-মাতা ভেঙ্গে পড়েন।

আরও পড়ুন: নজর দিতে হবে উৎপাদন বাড়ানোর দিকে

শিশুটির বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল বাড়ী ডাক্তার পাড়া গ্রাামে। শিশুটি প্রায় ১ বছর থেকে ব্লাড ক্যান্সারে ভুগছে। শিশুটিকে সুস্থ করে তুলতে উন্নত চিকিৎসার জন্য দরিদ্র পিতার আর্থিক সাহায্যের প্রয়োজন।

শিশুটি বর্তমান কলকাতার সরজগুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্স ইনস্টিটিউটে চার মাস যাবত চিকিৎসারত অবস্থায় আছে। দরদ্রি পিতা আব্দুল খালেক উলিপুর ডক্টরস কমিউনিটি ক্লিনিকে ওটি বয় হিসেবে চাকরি করে জমানো টাকা ব্যয় ও চাষাবাদের জমি সবটুকু সন্তানের চিকিৎসার জন্য বিক্রি করে সর্বস্ব এখন।

আরও পড়ুন: ইউক্রেন সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

এদিকে কলকাতার চিকিৎসক জানিয়েছেন, শিশুটিকে সুস্থ করে তুলতে আরো প্রায় ৪-৫ লাখ টাকার প্রয়োজন। দরিদ্র পিতা-মাতার পক্ষে কোনোভাবেই চিকিৎসার খরচ বহন করা সম্ভব না। তাই তিনি ছেলের চিকিৎসার সাহায্যের জন্য সমাজের হৃদয়বান ও বিত্তশালীদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা - অগ্রণী ব্যাংক লিঃ, নাজিম খাঁ শাখা - একাউন্ট নং- ০২০০০১৯১৩২৯০৭, বিকাশ নং- ০১৯৩৭-৪৪৮৭২৯ যোগাযোগ- ০১৯২২-০৪৪৪৮৩, ইন্ডিয়ান নম্বর- +৯১৮৯৬১২০৪৮৬৫

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা