সারাদেশ

কোরআন পোড়ানো অভিযোগে যুবক গ্রেফতার

মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে কাউসার বেপারীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : নারী মাদক কারবারি গ্রেফতার

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে উপজেলার আড়িয়ল গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানায়, গেলো শনিবার কাউসার তার ঘরে থাকা কোরআন শরীফ পুড়িয়ে ফেলে। কাউসার আড়িয়াল গ্রামের মো. নেকলেছ বেপারীর ছেলে।

পরে কোরআরন শরীফ পুড়িয়ে ফেলার ঘটনা স্থানীয়রা অবগত হয়ে কাউসারকে আজ (বুধবার) আটকে রেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ পুড়িয়ে ফেলা কোরআনের আলামত সহ কাউসারকে আটক করে নিয়ে আসে।

আড়িয়াল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মো: কাইয়ুম জানান, কাউসার বেপারী দীর্ঘদিন যাবত নেশা গ্রস্থ। সে তার ঘরে একাই বসবাস করতো। কয়েক মাস আগে সে মুসলমান থেকে হিন্দু ধর্ম গ্রহন করে। নাম পরিবর্তন করে রাখে শ্রী চন্দ্র সাগর। পরে তিনি ধর্মান্তরিত হওয়ায় ঘরে থাকা কোরআন শরীফ পুড়িয়ে ফেলে।

আরও পড়ুন : নোয়াখালীতে মা-মেয়েকে পিলারে বেঁধে টিকটক!

টঙ্গীবাড়ি থানার (ওসি) মো. রাজিব খান বলেন, ওই যুবক কিছু দিন আগে একটি কোরআন শরীফে আগুন দিয়ে সম্পূর্ণ পুড়ে ছাই করে ফেলে। ঘটনা জানাজানি হলে আজ তাকে এলাকার লোকজন আটক করে রাখে । পরে, পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা