সারাদেশ

বিদ্যালয়ের গেইট ভেঙে ২ শিক্ষার্থী আহত

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: দীঘিনালা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের পিলার ভেঙে দুই শিক্ষার্থী আহত হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে উপ-নির্বাচন ২৭ এপ্রিল

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার দক্ষিণ রেংকার্য্য শহিদ জব্বার নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন- প্রথম শ্রেণির মিম আক্তার (৭) ও আহাদুল ইসলাম (৭)। তারা একই এলাকার মামুন মিয়ার মেয়ে মিম আক্তার ও মোহাইমেনুল ইসলামের ছেলে আহাদুল ইসলাম। তাদের উদ্ধার করে লংগদু উপজেলার এক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কারাগারে সাবেক এমপি আরজু

জানা যায়, গেইট নির্মানের সময় পিলারে রড ব্যবহার করা হয়নি এবং গেইটের পিলার ২ মাস পূর্বে ফাটল দেখা যায়। বিদ্যালয় কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্হা না নেয়ায় ও উদাসীনতার কারণে এ দুর্ঘটনা ঘটে।

রেংকার্য্য শহিদ জব্বার নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল জানান, বিদ্যালয় মাঠে কোন প্রাচীর নেই। তাই বিদ্যালয়ের চারপাশে বাঁশের ঘেড়া ও ছোট একটি ৩ থেকে ৪ ফিট শুধু একটি ইটের গাঁথুনি দিয়ে গেইট নির্মান করা হয়েছে। সেই গেইটে দুজন শিশু উঠতে গিয়ে মুহূর্তে গেইটটি ভেঙে পড়ে।

আরও পড়ুন: সোমালিয়ায় জঙ্গি হামলা, নিহত ১০

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, গেইট ভেঙে দুজন শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা আহতদের চিকিৎসা সেবা দিচ্ছি। আর গেইট যত দ্রুত সম্ভব মেরামত করব।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুস্মিতা ত্রিপুরা বলেন, ‘গেটের পিলার ভেঙে দুই শিশু আহতের কথা শুনেছি, আমরা তাদের খোঁজ নিচ্ছি প্রতিনিয়ত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা