সারাদেশ

টাঙ্গাইলে নদীতে ডুবে তরুণের মৃত্যু

সান নিউজ ডেস্ক: টাঙ্গাইলের সদর উপজেলায় নদীতে ডুবে অপু (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আন্দরকিল্লায় অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নওগাঁ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পৌলী নদীতে এ ঘটনা ঘটে।

মৃত অপু টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা গ্রামের ফজর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে হাতিলা থেকে ৫ থেকে ৬ জন ছেলে নওগাঁ পৌলী নদীতে গোসল করতে নামেন। এক সময় সবাই এক সাথে নদীতে ডুব দেয়। পরে সবাই ডুব ‍দিয়ে উঠলেও অপু আর উঠে নি। পরবর্তীতে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইদ্রিস মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়রা জরুরি নম্বরে ফোন করলে ঘটনা স্থলে গিয়ে ২০ মিনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করার পর লাশটি উদ্ধার করতে সক্ষম হই। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা