একদিনে পানিতে ডুবে মৃত্যু আরও ১৬ জনের
সারাদেশ

একদিনে পানিতে ডুবে আরও ১৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় বন্যার পানিতে ডুবে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পানিতে ডুবে ১৩৪ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

মৃত ১৬ জনের মধ্যে- লালমনিরহাটে একজন, গাইবান্ধায় একজন, সিরাজগঞ্জে তিনজন, জামালপুরে একজন, টাঙ্গাইলে একজন, মানিকগঞ্জে দুইজন, নেত্রকোনায় একজন, কিশোরগঞ্জে একজন, ঢাকায় চারজন এবং মুন্সীগঞ্জে একজনের মৃত্যু হয়।

গত ৩০ জুন থেকে ৭ আগস্ট পর্যন্ত সময়ে দেশের ৩৩ জেলায় ১৭১ জনের মৃত্যু হয়। মোট মৃতের মধ্যে পানিতে ডুবে ১৩৪ জন, সাপের কামড়ে ১৪ জন, বজ্রপাতে ১৩ জন ও অন্যান্য কারণে ১ জনের মৃত্যু হয়। এসময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয় ২৭ হাজার ৭৭৩ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা