সারাদেশ

১৭ বছর পালিয়ে ছিলেন ফাঁসির আসামি

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মনির শেখ (৩৮) ১৭ বছর পালিয়ে ছিলেন বিভিন্ন স্থানে। পরিচয় আড়াল করে ছদ্মনাম ধারণ করে বেছে নেন প্রতারণা মূলক নানা পেশা। নকল স্বর্ণের কয়েন দেখানোসহ একের পর এক প্রতারণার ঘটনা ঘটিয়ে আসছিলেন তিনি। সর্বশেষ গত ৭ ফেব্রুয়ারি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের কাপড় ব্যবসায়ী কামরুল হাসানকে নকল স্বর্ণের কয়েন দেখিয়ে প্রতারণা করতে গেলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশ। তাদের একজন হলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী মনির শেখ।

আরও পড়ুন: ৬টি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার নাওখন্ডা পূর্ব এলাকার আবুল কালাম শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৬ সালে একটি খুনের মামলায় আসামি হওয়ার পর থেকে পলাতক ছিলেন মনির শেখ। পরে ২০১৪ সালে ওই খুনের মামলায় গোপালগঞ্জ বিজ্ঞ দ্রুত বিচার ট্রাইব্যুনাল তাকে ফাঁসির রায় দেন। ফাঁসির দন্ডাদেশ থাকা সত্বেও ওই আসামি তার প্রকৃত নাম গোপন করে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নাম ধারণ করে একটির পর একটি প্রতারণার ঘটনা ঘটিয়ে আসছিল। ঈশ্বরগঞ্জের সোহাগি এলাকায় স্বর্ণের কয়েন দেখিয়ে প্রতারণা করার সময় সে হাতে নাতে গ্রেফতার হয়। এরপর তার স্বভাব চরিত্র যাচাইকালে তার প্রকৃত পরিচয় বের হয়ে আসে।

আরও পড়ুন: মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, সুদীর্ঘ ১৭ বৎসর পালিয়ে থাকার পর অবশেষে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেল হাজতে আছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা