ছবি : সংগৃহিত
সারাদেশ

নোয়াখালীতে আগুনে পুড়ে ৬ ঘর ভস্মীভূত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট ও সেনবাগ উপজেলায় আগুনে পুড়ে ছয়টি ঘর ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

আরও পড়ুন : তেঁতুলিয়ায় টিউলিপ বাগানে ড্যানিশ রাষ্ট্রদূত

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের দড়িগোরকাটা গ্রামের হাজারী বাড়ি ও কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের মফিজ মিস্ত্রি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্নিকাণ্ডের সূত্রপাতের পর প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে সেনবাগ ও মাইজদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

আরও পড়ুন : ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

জানা গেছে, সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দড়িগোরকাটা গ্রামের হাজারী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি বসত ঘরে আগুন লেগে যায়। পরে ওই আগুন ছড়িয়ে পড়লে একই বাড়ির আরো পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

অপরদিকে, কবিরহাট উপজেলার ৩ নং ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ল্যাংড়ার দোকানের দক্ষিণ পাশে মফিজুল্লাহ মিস্ত্রি বাড়িতে রান্না ঘরের চুলার আগুন থেকে একটি টিন শেড বসতঘর আগুনে লাগে।

আরও পড়ুন : নোয়াখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় অর্থদন্ড

পরে মাইজদী ফায়ার সার্ভিস একটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিস একদল সদস্য ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সেনবাগ-কবিরহাট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো.সাদ্দাম আলী ও খুরশিদ আলম। তারা বলেন, তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা