সারাদেশ

উলিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে গরু বোঝাই নছিমন ও ইট বহনকারী ট্রলির মুখোমুখি সংর্ঘষে একজন নিহত হয়েছে।

আরও পড়ুন: রেলওয়ের তিন প্রকল্পের উদ্বোধন

বৃহস্পতিবার (৯ফেব্রুয়ারি) দুপুরে পৌরশহরের বাকরেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গরু বোঝাই একটি নছিমন পৌরশহরের বাকরেরহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইট বহনকারী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এরশাদুল সরকার (৪৫) পাকা সড়কে পড়ে গেলে তার উপর দিয়ে নছিমনটি পাশে থাকা পুকুরে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলই এরশাদুলের মৃত্যু হয়। নিহত এরশাদুল উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াই পিয়ার আব্দুল হাই সরকারের ছেলে ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী সরকারের ছোট ভাই বলে জানা গেছে। এরশাদুল সরকার দুই সন্তানের জনক ও গরু ব্যবসায়ী ছিলেন।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৪

উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, দুর্ঘটনার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা