শিকার
সারাদেশ

নাফ নদীতে মাছ শিকারের জন্য স্বারকলিপি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলায় জেলেদের জীবন-জীবিকা নির্বাহের স্বার্থে নাফ নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা শিথিল করে দিনের বেলায় মাছ শিকারের অনুমতি প্রদানের দাবিতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দিয়েছেন টেকনাফের ভুক্তভোগী বেকার জেলেরা।

আরও পড়ুন: সরকার গ্যাস-বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য

বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফ পৌরসভা দক্ষিণ জালিয়া পাড়া ৮ নং ওয়ার্ড এলাকায় এক সভায় এ স্বারকলিপি প্রদান করেন জেলেরা।এ উপলক্ষ্যে ওই এলাকায় এক আলোচনা সভাও আয়োজন করা হয়।

টেকনাফ পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে

এ সময় ভুক্তভোগী জেলে পরিবার গুলো তাদের কথা তুলে ধরে বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদক এর অজুহাত দেখিয়ে দীর্ঘ ৬ বছর ধরে আমাদের একমাত্র জীবন-জীবিকার সম্বল নাফ নদীতে মাছ আহরণ বন্ধ করেছে সরকার। কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ হলেও এখনও মাদক অনুপ্রবেশ বন্ধ হয়নি। যার কারণে আমাদের পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে দিন পার করছি। আমরা বর্তমানে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছি। রাতের বেলায় না দিলেও আমাদের অন্তত পক্ষে দিনের বেলায় হলেও নাফ নদীতে মাছ শিকার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের নিকট অনুরোধ জানাচ্ছি।

এ সময় বক্তব্য রাখেন বিএমএসএফ টেকনাফ উপজেলা শাখা'র সাধারণ সম্পাদক মো. আরাফাত সানি, সাংবাদিক মিজানুর রহমান মিজান,সাইফুল ইসলাম,সহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, আপনাদের দুঃখ দুর্দশার কথা শুনেছি, এবং আমাকে যে স্বারকলিপি দিয়েছেন উক্ত স্বারকলিপিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবো এবং জেলা সভায় গুরুত্বসহকারে বিষয়টি উত্তাপন করবো।পাশাঁপাঁশি অতি হতদরিদ্র জেলে পরিবারের ছেলে মেয়েরা অর্থিক সংকটের কারণে শিক্ষা থেকে বঞ্চিত হলে আমাকে জানাবেন, আমি সরকারি বা ব‍্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা করবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা