সারাদেশ

হাউজিং ব্যবসা নিয়ে দুইগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র

মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুরচর হাউজিং ব্যবসাকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে ঐ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

আরও পড়ুন: ২৭৩ রোহিঙ্গা ২য় দফায় স্হানান্তর

সোমবার (৬ ফেব্রয়ারী) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত দফায় দফায় বালুচরের খাসকান্দি-বেগম বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে।

এ সময় দেশিয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভাংচুর চালানো হয় ৩টি মোটরসাইকেল সহ একটি গাড়ি। আহত হয়েছেন এক পুলিশ সদস্য সহ দুই গ্রুপের ১০ জন। তাদেরকে স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। তবে পরিচয় পাওয়া যায় নি।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, বালুরচর ইউনিয়নে হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে নুজহা সিটির আলী ইসলাম ও দক্ষিণা গ্রীন সিটি সুমন মিয়া গ্রুপের লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলছিলো।

আরও পড়ুন: সিএনজি চাপায় প্রাণ গেল বৃদ্ধের

এনিয়ে, সোমবার সকালে খাসকান্দি এলাকায় দক্ষিনা গ্রীন সিটির একটি স্থাপনা বেকু দিয়ে ভেঙে ফেলে নুজহা সিটির আলী ইসলাম গ্রুপ।

বেলা ১১টার দিকে বালুরচর ইউনিয়নের বেগমবাজার এলাকায় শত- শত টেঁটা সহ দেশিয় অস্ত্র নিয়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে।

দুইপক্ষের ধাওয়া-পাল্টা দাওয়াতে পুরে এলাকা রণক্ষেত্রে পরিনিত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে পুলিশের উপস্থিতেই ভাংচুর চালানো হয় কয়েকটি ঘরবাড়ি, ৩টি মোটরসাইকেল সহ পুলিশের একটি পিকআপ। সংঘর্ষে পুলিশ সদস্য সহ দুই গ্রুপের ১০জন আহত হয়।

পরে অতিরিক্ত সদস্য উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। জব্দ করা হয় কয়েক শতাধিক টেঁটা। এদিকে, এ ঘটনার পর ঐ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন: কীটনাশক দিয়ে পেঁয়াজ ক্ষেত নষ্টের অভিযোগ

এ বিষয়ে সিরাজদীখান থানার (ওসি) একে এম মিজানুর হক জানান, হাউজিং ব্যবসাকে ঘিরে দুইপক্ষ সংঘর্ষে জড়ানোর খবর পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শতাধিক টেঁটা জব্দ করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা