সারাদেশ

কীটনাশক দিয়ে পেঁয়াজ ক্ষেত নষ্টের অভিযোগ 

কামরুল সিকদার, ফরিদপুর (প্রতিনিধি): ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক (ওষুধ) দিয়ে প্রায় দুই একর জমির পেঁয়াজ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে।

আরও পড়ুন: রোহিঙ্গাদের ট্রানজিট ক্যাম্পে হস্তান্তর

ক্ষতিগ্রস্ত কৃষক আমির হোসেনের বোয়ালমারী থানায় করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, একই গ্রামের লতিফ মোল্যার ছেলে রবিউল মোল্যা, জোমারত মোল্যা, রতন মোল্যার ছেলে কাবুল মোল্যা, রাহুল মোল্যা, আরিফ মোল্যার ছেলে শিমুল মোল্যার সাথে ক্ষতিগ্রস্ত কৃষক আমির হোসেনের পূর্ব শত্রুতা আছে।

আমির হোসেনের সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের মোহনপুর মৌজার ফলিয়ার বিলের ১৮০ শতাংশ পেঁয়াজের জমি রয়েছে। পূর্ব শত্রুতার জেরে ৪ ফেব্রুয়ারি রাতের কোন এক সময় উল্লিখিত ব্যক্তিবর্গসহ ৮/৯ জন ঘাস মারা ওষুধ প্রয়োগ করে ওই পেঁয়াজ ক্ষেতের পেঁয়াজ নষ্ট করেছেন বলে অভিযোগ করেছেন।

এতে আমির হোসেনের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। আমির হোসেন পরদিন সকালে ক্ষেতে গিয়ে দেখেন সব পেঁয়াজ গাছ নেতিয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক আমির হোসেন বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের কাদিরদী শাখা হতে ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়ে চাষাবাদ করেছি। তিনি আরো বলেন, বিবাদিগণদের সাথে পূর্বে মারামারির একটি মামলা বিচারাধীন। বিবাদিগণ উক্ত মামলাটি আগের দিন তুলে নিতে চাপ দেন। মামলা তুলে না নিলে খুন-জখমেরও হুমকি দেন।

আরও পড়ুন: বাবাকে খুন করে থানায় ছেলে

এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম সোমবার দুপুরে বলেন, অভিযোগ পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা