প্রতীকী ছবি
সারাদেশ

ট্রলার ডুবিতে চালক নিহত

সান নিউজ ডেস্ক: বুড়িগঙ্গা নদীতে পটুয়াখালীগামী এমভি প্রিন্স কামাল-১ নামের একটি লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২

এ ঘটনায় ট্রলারে বসে থাকা চালক মনির নিহত হয়েছেন। শুক্রবার রাতে বুড়িগঙ্গা নদীর নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মনির কেরানীগঞ্জ থানার কান্দাপাড়ার আলী আকবর ফকিরের ছেলে। তিনি ট্রলারটির মালিক ছিলেন।

পাগলা নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক ইয়ার আলী বলেন, ট্রলারডুবির ঘটনায় মনির নামের একজনের মৃত্যু হয়েছে। লঞ্চটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: সোনার বারসহ আটক ১

ফতুল্লা লঞ্চঘাটের ইজারাদার সংশ্লিষ্ট প্রিতম বলেন, এমভি প্রিন্স কামাল-১ নামের পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী লঞ্চ দ্রুতগতিতে এসে ফতুল্লা খেয়াঘাটে থাকা বেশ কয়েকটি ট্রলারের ওপর উঠে যায়।

পরে আমরা ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া ট্রলারের নিচ থেকে মনির নামের একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা