সারাদেশ

পটুয়াখালীতে সাংস্কৃতিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নিনা আফরিন, পটুয়াখালী: "সাংস্কৃতিক জাগরণ ও সম্প্রীতির বাংলাদেশ চাই" এ দাবিতে পটুয়াখালীতে সাংস্কৃতিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে শিশু একাডেমির মহড়া কক্ষে সাংস্কৃতিক কর্মী সমাবেশের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট পটুয়াখালী জেলা শাখা।

আরও পড়ুন: বছরে ৪৪৬ শিক্ষার্থীর আত্মহত্যা

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট আফজাল হোসেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট পটুয়াখালী জেলা শাখার সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সাংস্কৃতিক সংগঠন সুন্দরমের সভাপতি প্রফেসর এম. নুরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার, আবৃত্তি সমন্বয় পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত প্রমুখ। সমাবেশে জেলার অর্ধ শতাধিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগন অংশগ্রহন করেন। সমাবেশ সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।

বক্তারা বলেন, পটুয়াখালীতে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হলে শিল্পকলা একাডেমী অথবা শিশু একাডেমির হল ভাড়া নিতে হয় যা অত্যান্ত ব্যায়বহুল। এছাড়া কোনো খোলা জায়গায় অনুষ্ঠান করতে হলে লাইট, সাউন্ড সহ আনুষঙ্গিক অনেক খরচের দরকার হয় যার ভারবহন অনেক সংগঠনের পক্ষে সম্ভব নয়। অনেক সংগঠনের মহড়া করার জন্য নিজস্ব কোন স্থান নেই। অথচ পটুয়াখালী পৌরসভার নির্মানাধীন একটি টাউন হল রয়েছে যেটির কাজ শেষ না করেই পুরো বিল তুলে নেয় ঠিকাদারী প্রতিষ্ঠান। সেটি প্রস্তুত না হওয়ায় সেখানে অস্থায়ীভাবে একটি কমিউনিটি সেন্টার ভাড়া দেয়া হয়েছ। অন্য টাউন হলটির প্রবেশ দ্বার বন্ধ করে ষ্টল নির্মান করে ভাড়া দেয়া হয়েছে। সাংস্কৃতিক কর্মীদেরর সঠিক মুল্যায়ন হচ্ছেনা। দ্রুত সময়ের মধ্যে টাউন হল দুটি উন্মুক্ত করাসহ সাংস্কৃতিক সংগঠনগুলোর মহড়া করার জন্য স্থান করে দিয়ে জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে জোরদার করার দাবি জানান বক্তারা।

আরও পড়ুন: সংবিধান অনুযায়ী নির্বাচন হবে

সংস্কৃতি কর্মীদের সমস্যার কথা শুনে সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন জনপ্রতিনিধি, কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা