প্রতীকী ছবি
সারাদেশ

যশোরে সোয়া ৭ কেজি স্বর্ণসহ আটক ১

সান নিউজ ডেস্ক: যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৭ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৬৩ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন: কিশোরগঞ্জে ৬ জনের যাবজ্জীবন

মঙ্গলবার (১৭ জানুয়ারি ) দুপুরে খুলনা ২১ ব্যাটালিয়নের অগ্রভুলাট ক্যাম্পের বিজিবি সদস্যরা অগ্রভুলাট সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত আব্দুর রাজ্জাক (৪৮) বেনাপোলের বারোপোতা গ্রামের মৃত শমসের সর্দারের ছেলে।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নেই

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, শার্শার অগ্রভুলাট সীমান্ত পথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে সীমান্তে নজরদারি বাড়ান বিজিবি সদস্যরা। একপর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তার গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেলসহ তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করে মোটরসাইকেলের চেসিসের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬৩ পিস স্বর্ণের বার পাওয়া যায়।

আটক স্বর্ণের বাজারমূল্য ৫ কোটি ৯০ লাখ ৮১ হাজার টাকা। আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: ২২ জানুয়ারি থেকে কৃমিনাশক কার্যক্রম

তিনি আরও জানান, গত এক বছরে শার্শা সীমান্ত থেকে ২১টি অভিযানে ৫৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন খুলনা ২১ বিজিবির সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য ৪২ কোটি টাকা। একই সঙ্গে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ২১ জনকে আটক করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা