সারাদেশ

চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলা থেকে চোরাই মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: খুব পজিটিভ আলোচনা হয়েছে

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার (১৬ জানুয়ারী) রাত সোয়া দশটার দিকে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত পরান (৩৮) উপজেলার চরমটুয়া ইউনিয়নের জেলে পাড়ার দুলাল মিয়ার ছেলে।

আরও পড়ুন: আসুন আলোচনায় বসি

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার রাতে উপজেলার চরমটুয়া ইউনিয়নের মুরাদ মিয়ার খামার সংলগ্ন মসজিদের সামনে থেকে পরানকে ৩টি মোটরসাইকেলসহ আটক করে। এসময় আরো তিনজন পালিয়ে যায়। মোটরসাইকেলগুলোর মালিকানা সম্পর্কে ব্যপক জিজ্ঞাসাবাদে চোরাই মোটরসাইকেল বলে স্বীকার করে আটককৃত পরান।

আরও পড়ুন: নির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা

পরে এই ঘটনায় আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা