ছবি : সংগৃহিত
সারাদেশ

দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে পুনাক সভানেত্রী রেহানা

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নব উদ্যমে পথচলা শুরু হল “সহযোগীতার দেওয়াল”নামক এক মানবিক সংগঠনের।

আরও পড়ুন : বিশ্ব ইজতেমা : নিরাপদ পরিবেশ বাংলাদেশ

সংগঠনটির প্রতিপাদ্য বিষয়- যার আছে সে দিয়ে যান-যার নাই সে নিয়ে যান "পিছিয়ে পড়া সকল হতদরিদ্র মানুষের জন্য সহযোগিতার হাত বাড়ালেন পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী।

এ দেওয়াল থেকে অসহায় ছিন্নমূল মানুষ নিতে পারবেন তাদের পছন্দের ব্যবহারের জন্য নতুন ও পুরাতন পোশাক। সকল বয়সী নারী পুরুষ থেকে শুরু করে বাচ্চাদের জন্য এ সুবিধা রয়েছে।

আরও পড়ুন : ভালুকায় গাড়ি চাপায় শ্রমিক নিহত

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ির মুক্ত মঞ্চে “সহযোগীতার দেওয়াল” এর উদ্বোধন করেন,খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক এর সহধর্মীনি খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী রেহানা ফেরদৌসী।

খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সভানেত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর এ সোনার বাংলায় পুলিশ আছে জনতার পাশে। এ বিষয়টা সকল মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে পুলিশের এই উদ্যোগ।

আরও পড়ুন : হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস

তীব্র এই শীতের মধ্যে পুনাকের পক্ষ থেকে খাগড়াছড়ির হতদরিদ্র,অসহায়, ও ছিন্নমুল মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু পুলিশ নয়,পাশাপাশি সমাজের বিত্তবান ও যাদের সামর্থ আছে তারাই নিজ নিজ উদ্যোগে, দায়িত্ববোধ থেকে অসহায়-দারিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে দাড়িয়ে ভালোবাসার ফুলঝুড়ি উপহার পৌঁছে দিতে সকলের প্রতি আহবান জানান।

খাগড়াছড়ি পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী এর মানবিক এই উদ্যোগে সহযোগিতার দেওয়াল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সহ-সভানেত্রী অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মাহমুদা বেগম।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

এছাড়া খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সহ-সভানেত্রী ও খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্য শ্রাবনী পাল,খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আরিফুর রহমান, খাগড়াছড়ি ট্রাফিক ইন্সপেক্টর টিআই সুপ্রিয় দেব,সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা