ফাইল ছবি
সারাদেশ

৩ সড়কে যান চলাচল সীমিত

সান নিউজ ডেস্ক: গাজীপুরের তিন সড়কে যান চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক পুলিশ। এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি ঢাকায় ঢুকতে দেওয়া হবে না।

আরও পড়ুন: আগুনে একই পরিবারের ৫ জনের মৃত্যু

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিশ্ব ইজতেমার প্রথম পর্বকে কেন্দ্র করে মধ্যরাত থেকে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ এ সিদ্ধান্ত নেয়। তবে চলবে যাত্রীবাহী ও ইজতেমাগামী সব ধরনের যান।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে রাজধানীর আবদুল্লাহপুর পর্যন্ত, টঙ্গীর ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত এবং কামারপাড়া থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত বিধিনিষেধ থাকবে।

গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, ইজতেমা মাঠের আশপাশে প্রচুর মুসল্লি অবস্থান নিয়েছেন। মাঠে জায়গা সংকুলান না হওয়ার তারা বিভিন্ন রাস্তায় অবস্থান করছেন। শুক্রবার জুমার নামাজে অংশ নিতে আরও বেশি মুসল্লি আসবে। এসব বিষয় বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

এছাড়াও দিনের বেলায় পণ্যবাহী কোনো ট্রাক ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। যেসব যান ইজতেমাকে উদ্দেশ্য করে আসছে আমরা তাদের এ সড়কগুলো ব্যবহারে সুযোগ দিচ্ছি। আর পণ্যবাহী যান গুলোকে ডাইভারশন করে নতুন রাস্তা দেখিয়ে দিচ্ছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা