সারাদেশ

শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সোমবার (২ জানুয়ারি) সকালে স্থানীয় সন্ত্রাসীরা স্কুল ক্যাম্পাসে শারীরিকভাবে লাঞ্ছিত করে। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিসহ একাধিক দাবিতে স্কুলের ছাত্রী-অভিভাবক ও স্থানীয় জনসাধারণ মানববন্ধন ও বিক্ষোভ করেছে ৷

আরও পড়ুন: মার্চে বিদ্যুৎ আমদানি

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত স্কুলের ছাত্রী ও অভিভাবকদের দাবি এখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নাই। ছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা নেই; তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চান।

জানা যায়, ২০১৯ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত ম্যানেজিং কমিটির মেয়াদ ছিল। এর আগেই স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী কর্তৃক দুইজনকে তিনটি ডিও লেটার দেন। ফলে কমিটি গঠনে বিশৃঙ্খলা সৃষ্টি হলে আগের কমিটির সভাপতি আখতারুল ইসলাম এমপিও এবং ডিও লেটার চ্যালেঞ্জ করলে হাইকোর্ট স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। এরপরেও ডিও লেটারধারী বাচ্চা মিয়া সরকার অবৈধভাবে দিনাজপুর শিক্ষাবোর্ড থেকে অ্যাডহক ও পরবর্তীতে নিয়মিত কমিটি গঠন করে শিক্ষা প্রতিষ্ঠানের বিধি-নিষেধ ভঙ্গ করে অবৈধভাবে প্রাথমিক স্তরের শিক্ষক নিজ স্ত্রী চামেলী বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার চেষ্টা করে।

আরও পড়ুন: চাল আমদানি করছে সরকার

এরই সুত্র ধরে একপর্যায়ে গতকাল নিজের আত্মীয় স্বজন ও ভাড়াটিয়া সন্ত্রাসী ক্রোড়গাছা বিএল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর গংদের নিয়ে অতর্কিতভাবে প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে লাঞ্চিত করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা