সারাদেশ
কোটি টাকা ব্যয়ে

কক্সবাজারে ৩টি প্রকল্প বাস্তবায়ন

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার: পানি উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, কক্সবাজার ঘিরে প্রধানমন্ত্রীর ব্যাপক পরিকল্পনা রয়েছে। বিষয়টি মাথায় রেখে এটিকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী গড়ে তুলতে কাজ করছে সরকার। কক্সবাজার সমুদ্র সৈকতের ভাঙন রোধে স্থায়ী পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: নষ্ট হলো ৩৬ হাজার ডিম

মঙ্গলবার সকালে জেলায় চলমান প্রকল্পের অগ্রগতি বিষয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরও বলেন, এই অর্থ বছরে ৭০৯ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারে ৩টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। প্রকল্প সমূহ হলো- বাঁকখালী নদীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন, সেচ ও ড্রেজিং, জেলার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধের পোল্ডারের পুন:নির্মাণ ও টেকনাফের শাহপরীর দ্বীপের সী-ডাইক অংশ বাঁধ পুন:নির্মাণ ও প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন। এছাড়া চলমান রয়েছে ৪টি প্রকল্পের ৪০০ কোটি টাকার কাজ। তারমধ্যে আগামী জুনের মধ্যে ২টি প্রকল্প শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।

এনামুল হক শামীম বলেন, ৮ হাজার ৮৫৯ কোটি টাকার আরও ১০টি প্রকল্প কক্সবাজার ঘিরে প্রস্তাবিত আছে। যা দ্রুত পাশ হবে। কক্সবাজারের কোন প্রকল্প একনেক থেকে ফিরে আসেনি। কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ে শেষ করা হবে। কাজে কোন গাফলতি পেলে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে তিনি সৈকতের শাহীন বিচ, কবিতা চত্বর ও লাবণী পয়েন্টে আপদকালীন প্রকল্প পরিদর্শন করেন।

আরও পড়ুন: কবিরহাটে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মেয়র মুজিবুর রহমান, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর ও কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ড. তানজির সাইফ আহমেদ ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা