সংগৃহীত ছবি
জাতীয়

আমরা কারো এজেন্ডা বাস্তবায়নে নেই

নিজস্ব প্রতিবেদক: আমরা কারো এজেন্ডা বাস্তবায়নে নেই। আমাদের এজেন্ডা বাংলাদেশের মানুষের এজেন্ডা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (০২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন সিইসি।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপ

প্রধান নির্বাচন কমিশনার বলেন, মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এখানে ব্যর্থ হলে শহীদের রক্তের সঙ্গে বেঈমানী করা হবে। সবাই সুষ্ঠু নির্বাচন চায়, আমাদের দিকে প্রত্যাশা সবার। আগে এই প্রত্যাশা ছিল না। এই প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা লাগবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরুদ্ধমত মেনে নিতে হবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

তিনি বলেন, একটি বিষয়ে সবাই একমত, সবাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকের সময় তারা সুষ্ঠু নির্বাচন চায় কি না প্রশ্ন করে একটি লিখিত ডকুমেন্টস নিয়ে রাখলে ইসির কাজ সহজ হবে। আমাদের এজেন্ডা নাই, কারো এজেন্ডা বাস্তবায়নে আমরা নাই, আমদের এজেন্ডা বাংলাদেশের মানুষের এজেন্ডা, আমাদের ওয়াদা সুষ্ঠু নির্বাচন সেটা আমরা করবো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা