ছবি: সংগৃহীত
সারাদেশ

সোনাদিয়া দ্বীপে নিষেধাজ্ঞা!

সান নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে কক্সবাজারের মহেশখালীর উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ করলে উপজেলা প্রশাসন।

আরও পড়ুন: ফানুস জটিলতায় রাজস্ব কমলো ৩ লাখ

রোববার (১ জানুয়ারি) মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার করেছেন।

প্রণব কুমার চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিনের বেলা দ্বীপ ভ্রমণে বাধা নেই বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৪

ফেসবুকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জানুয়ারি থেকে সোনাদিয়া দ্বীপে প্রশাসনের অনুমতি ছাড়া স্থানীয় জনসাধারণ ব্যতিত বহিরাগত পর্যটক রাত্রিযাপন করতে পারবেন না। স্থানীয় জনসাধারণের মধ্যে কেউ যদি আদেশ অমান্য করে বহিরাগত পর্যটককে বাণিজ্যিক উদ্দেশ্যে দ্বীপে রাত্রিযাপনের সুযোগ করে দেন এবং যারা অবস্থান করবেন, উভয়কে আইনের আওতায় আনা হবে।

এতে আরও বলা হয়, পর্যটকদের রাতে দ্বীপে অবস্থানের জন্য যারা এরইমধ্যে প্যাকেজ ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছেন, তাদের দ্রুত বিজ্ঞপ্তি তুলে নিতে বলা হচ্ছে। বিকেল ৪টার আগে বহিরাগত সবাইকে দ্বীপ এলাকা ত্যাগ করতে হবে।

আরও পড়ুন: নতুন ক্ষেপনাস্ত্র বৃদ্ধির নির্দেশ

এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়াছিন বলেন, সোনাদিয়া দ্বীপটি দুর্গম। সেখানে রাত্রিযাপন আগে থেকে নিষিদ্ধ ছিল। সম্প্রতি নিষেধাজ্ঞা অমান্য করে অনেকে দ্বীপে রাত্রিযাপন করছিলেন। ফলে ওসি নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন। বাণিজ্যিকভাবে যারা বিভিন্ন অফার দিয়ে সোনাদিয়ায় পর্যটকদের অনিরাপদ রাত্রিযাপনের ব্যবস্থা করে আসছেন, তাদের এসব বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও কেউ নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ কামাল বলেন, সোনাদিয়া দ্বীপটি দুর্গম, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফাঁড়ি নেই। তাই আইনশৃঙ্খলা রক্ষাসহ পর্যটকদের নিরাপত্তার জন্য উদ্যোগটি ভালো হয়েছে। এ নিষেধাজ্ঞার বিষয়টি স্থানীয় ব্যক্তিদের জানিয়ে দেওয়া হয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা