সারাদেশ

শরীয়তপুরে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত    

শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা ছাত্রদলের ব্যানারে আনন্দ র‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জানুয়ারী ২০২৩) সকালে ধানুকা এলাকায় এ অনুষ্ঠানের আযোজন করা হয়।

আরও পড়ুন: বগুড়ায় ১২ জনের যাবজ্জীবন

অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন তেলোয়াত করা হয়। পরে জাতীয় সংগীত এবং দলীয় সংগীত শেষে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শরীয়তপুর জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছাত্রনেতা পান্থ তালুকদারের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা তাহসান আহমেদ ইমামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির কার্যকরী সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম।

বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, বিএম হারুন অর রশিদ, এ্যাডঃ জাহাঙ্গীর আলম কাশেম, যুগ্ম সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, পৌরসভা সাধারণ সম্পাদক সামচুল হক ঢালী, সদর উপজেলার কৃষক দলের সভাপতি বাবু খান, ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম বেপারী, সাধারণ সম্পাদক মোফাজ্জল মোল্লা, জেলা জাসাস সাধারণ সম্পাদক মুঞ্জুর হাসান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, পারভেজ খান,
আমির মোল্লা।

আরও পড়ুন: খুলনার সাথে রেল যোগাযোগ বন্ধ

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা জাসাসের সভাপতি সজল মোল্লা, সাধারণ সম্পাদক রানা মোল্লা, পৌরসভা সাধারণ সম্পাদক রাসেল সরদার, ছাত্রদল নেতা অনিক মাদবর, কাওছার মাহমুদ, বিএম কবির, চুন্নু মাদবর সহ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাচঁতে চাই, পড়তে চাই,দূর্নীতি মুক্ত দেশ চাই। শিক্ষা, ঐক্য, প্রগতি, ছাত্রদলের মুলনীতি। গৌরব, ঐতিহ্য সংগ্রামের ঐতিহ্যবাহী দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদল। তাই ছাত্রদের ছাত্রদলের পতাকা তলে আসার আহবান জানান নেতৃবৃন্দ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা