সারাদেশ
পুলিশ সুপারের আহ্বান

মামলা নিতে নেতার পিছনে ঘুরবেন না

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বলেছেন- মুন্সীগঞ্জ জেলা পুলিশ আমরা ততদিন আপনাদের সাথে আপোষ করতে চাইনা, যতদিন আপনাদের কোন মামলা নেওয়ার জন্য নেতাদের পেছনে ঘুরতে হবে।

আরও পড়ুন: মেট্রোরেলে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হবে

আপনার যদি কোন মামলা নেওয়ার বিষয় থাকে থানা-পুলিশ, ৯৯৯, মুন্সীগঞ্জের জন্য একটি হটলাইন নাম্বার আছে, এরপরও এসপি মুন্সীগঞ্জের একটি নিজস্ব নাম্বার আছে। সেখানে, একবার নক করলেই আপনার মামলাটি সঠিক ভাবে রুজু হয়ে যাবে এবং প্রকৃত তদন্ত করে ন্যায় বিচার ও আইনের আওতায় নিয়ে আসা হবে।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা আধারা ইউনিয়নের বকুলতলা মাঠে সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস-ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সদর উপজেলার সংঘাতপূর্ণ পাঁচটি চর হিসাবে পরিচিত আধারা, শিলই , বাংলাবাজার, মোল্লাকান্দি ও চরকেওয়ার ইউনিয়নে জনপ্রতিনিধি ও সাধারণ জনগনের উপস্তিতিতে এ ওপেন হাউস-ডে অনুষ্ঠিত হয়।

বক্তব্যে চরাঞ্চলে তুচ্ছ ঘটনায় আধিপত্য নিয়ে হানাহানি ও সংঘাত বন্ধ এবং শান্তিপূর্ন সহাবস্থানের জন্য আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, সুশীল সমাজের সবার সচেতনতাই পারে এ সংঘাত বন্ধ করে, শান্তিপূর্ণ অস্থান তৈরি করতে।

এছাড়াও বাল্য বিবাহের কুফল তুলে ধরেন ও কিশোর-কিশোরীদের স্মার্ট ফোন ব্যবহারের সঠিক পন্থার বিষয়ে জোর দেন পুলিশ সুপার।

তিনি আরও বলেন, সন্তান স্মার্টফোন ব্যবহার করছে, স্মার্ট ফোনটি ব্যবহারে আসক্তিতে ভোগছে কিনা নজর রাখবেন। সে স্মাটফোন ব্যবহার করে সে অন্যদেরকে খোঁজছে কিনা, প্রতিপক্ষকে খোঁজছে কিনা অথবা এমন কোন বেড়া-জালে জড়িয়ে পরেছে কিনা যেখান থেকে বের হওয়ার আর কোন রাস্তা নেই, তার নিশ্চিত মৃত্যুর রাস্তায়। স্মার্ট ফোনের কারনে আমরা চাই না, আপনার প্রিয় সন্তান কোন ফ্যানে ঝুঁলে থাকুক, কিংবা আপনার প্রিয় কন্যা আপনার মায়া ত্যাগ করে অপরিচিত কারো হাত ধরে চলে যাক।

অনুষ্ঠানে চরাঞ্চলের অন্তকোন্দল, গ্রুপিং, অবৈধ মাটি কাটা, নামে-বেনামে মামলা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রতিকার চান উপস্থিতরা।

আরও পড়ুন: দুর্নীতি না পেয়ে ভাড়া নিয়ে কথা

সদর থানার (ওসি) মো. তারিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব, জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক প্রবীর কুমার গাঙ্গুলি, চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফছার উদ্দিন ভূইয়া, আধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন সহ অন্যান্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা