সারাদেশ

নোয়াখালীতে নবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলােয় এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : স্মার্ট বাংলাদেশের সংযোজন মেট্রোরেল

তার নাম সালমা আক্তার রক্সি (২০)। সে উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের রামনারায়নপুর গ্রামের চইয়্যাল বাড়ির সৌদি প্রবাসী মানিকের স্ত্রী।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সকালের দিকে ওই গৃহবধূ তার স্বামীর বাড়িতে তার শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে দাবি করে শ্বশুর বাড়ির লোকজন।

নিহত সালমা আক্তার রক্সি রামনারায়নপুর ইউনিয়নের রামনারায়নপুর গ্রামের নাজির উল্যাহ কবিরাজ বাড়ির মো.সোলোমানের মেয়ে।

নিহতের মা মুন্নি অভিযোগ করে বলেন, ৯মাস আগে একই গ্রামের বাড়ির পাশের চইয়্যাল বাড়ির রফিকের ছেলে সৌদি প্রবাসী মো.মানিকের কাছে তার মেয়েকে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর জানতে জানাজানি হয় মানিকের সাথে তার এক মামাতো বোনের প্রেম ছিল। এই নিয়ে ওই মামাতো বোনের পরিবার প্রায় আমার মেয়েকে হুমকি দিত। কিভাবে আমার মেয়ে তার স্বামীর ভাত খায় তারা তা দেখে নিবে। এই সব ঘটনা নিয়ে আমার মেয়ের সাথে তার স্বামীর পারিবারিক কলহ শুরু হয়। এক দিন আগে তার রক্সির স্বামী প্রবাস থেকে তাকে হোয়াটস অ্যাপে বিশ্রি ভাষায় ভয়েস পাঠায়। পরে আমার মেয়ে এসব কথা আমাদেরকে শুনাতে মুঠোফোন নিয়ে বাবার বাড়িতে আসে। কিন্তু তার স্বামী ওই সব মেসেজ ডিলেট করে দেওয়ায় আর কাউকে সে ওই সব ভয়েস শুনাতে পারেনি। নানা কারণে বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজনের সাথে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। আমার মেয়েকে শ্বশুর বাড়ির লোকজন কৌশল করে মেরে ফেলে ঝুলিয়ে রেখেছে।

আরও পড়ুন : আলফাডাঙ্গায় পৌরসভা-ইউপি নির্বাচন

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো.আবু জাফর জানান,, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা