ছবি: সংগৃহীত
সারাদেশ

বঙ্গবন্ধু সেতু‌তে যান চলাচল ব্যাহত

সান নিউজ ডেস্ক: ঘন কুয়াশায় টাঙ্গাই‌ল বঙ্গবন্ধু সেতু‌তে যান চলাচ‌লে সমস্যা সৃষ্টি হওয়ার ফলে চাপ বাড়ছে মহাসড়‌কে।

আরও পড়ুন: স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন

বুধবার (২৮ ডি‌সেম্বর) সকাল থে‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের কা‌লিহাতী উপ‌জেলার হা‌তিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৯ কি‌লো‌মিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হয়ে‌ছে। এ‌তে চরম ভোগা‌ন্তি পোহা‌তে হ‌চ্ছে যাত্রী ও চালক‌দের।

ঘন কুয়াশার কার‌ণে দৃ‌ষ্টিসীমার ৪০ মিটার নিচে হওয়ায় বঙ্গবন্ধু সেতু‌তে রাত ১টা থে‌কে সেতুর পূর্ব ও প‌শ্চিম টোলপ্লাজার ৭টি বু‌থের ম‌ধ্যে ৫টি বন্ধ ক‌রে দেওয়া হয়। প‌রে সকাল সা‌ড়ে ৮টার দি‌কে কুয়াশা কিছুটা কমে যাওয়ায় এবং মহাসড়‌কে যানজ‌ট সৃ‌ষ্টির কার‌ণে সেতু‌তে ৭‌টি বুথ চালু ক‌রে দেয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তুষারঝড় : নিহত বেড়ে ৬৫

প‌রিবহ‌নের চালকরা বলেন, ঘন কুয়াশার কার‌ণে সাম‌নের কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না, স্বাভাবিক চলাচল থেকে কিছুটা বেগ পেতে হচ্ছে। পাশাপাশি সেতু‌র ক‌য়েক‌টি টোল বুথ বন্ধ থাকায় মহাসড়‌কে আরও প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে‌ছে। এতে সকলের চরম ভোগা‌ন্তি পোহা‌তে হ‌চ্ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শ‌ফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশার কার‌ণে সেতুতে ৫টি টোল বুথ বন্ধ রাখা হয়। রাত থে‌কেই বুথগু‌লো বন্ধ ছিল। এ‌তে মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে যায়। ফ‌লে কোথাও কোথাও প‌রিবহ‌নের দীর্ঘ লাইন সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে মহাসড়‌কে প‌রিবহনের চাপ ও যান চলাচল স্বাভা‌বিক হ‌বে বলে মনে করেন।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা