প্রতীকী ছবি
সারাদেশ

পিকআপের ধাক্কায় নিহত ২

সান নিউজ ডেস্ক: হবিগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া (১৮) ও আফতাব হোসেনের ছেলে সোহাগ মিয়া (১৭)।

আরও পড়ুন: বিশ্বব্যাপী বেড়েছে শানাক্ত ও প্রাণহানি

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান, তারা বেজুড়া থেকে মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে জগদীশপুর বাজারে যাচ্ছিলেন। মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৌঁছলে সিলেট থেকে ঢাকামুখী অজ্ঞাত একটি পিকআপভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী শুভ ও সোহাগ গুরুতর আহত হন।

খবর পেয়ে মাধবপুর থানার এসআই বুলবুল আহমেদ তাদের স্থানীয় লোকজনের সহযোগীতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ তাদের হেফাজতে নিয়ে যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা