সারাদেশ

কিশোরদের হাতে গন্ধগোকুল আটক, পরে অবমুক্ত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিরল প্রজাতির গন্ধগোকুল আটক করেছে স্থানীয় একদল কিশোর।

আরও পড়ুন: রাষ্ট্রকে মেরামত আমরাই করেছি

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়হিত ইউনিয়নের চরপুম্বাইল গ্রামের সরকার বাড়ি জঙ্গল থেকে বিলুপ্ত প্রায় এ গন্ধগোকুল আটক করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গ্রামের একদল ছেলেরা সরকার বাড়ির জঙ্গলের একটি গর্তে গন্ধগোকুলটি দেখতে পায়। পরে এলাকার লোকজন গন্ধগোকুলটিকে আটক করে। ঈশ্বরগঞ্জের আঞ্চলিক ভাষায় এটি বাঘাইল্লা নামে পরিচিত।

আরও পড়ুন: পরাজয়ে ফ্রান্সজুড়ে দাঙ্গা

এবিষয়ে স্থানীয় মিকাইল সরকার জানান, এটাকে আমাদের এলাকায় বাঘাইল্লা বলে ডাকি। আমাদের এলাকার ছেলেরা জঙ্গলের গর্ত থেকে এই বাঘাইল্লাকে আটক করে। আটক করার সময় লাঠি ও ইট-পাথরের আঘাতে আহত হয় বাঘাইল্লাটি। তখন আমি তাদের হাত থেকে এই প্রাণীটি উদ্ধার করে বন কর্মকর্তাকে খবর দেই। তারা তখন প্রাণীটিকে ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। পরে প্রাণীটির মাথায় পানি ঢেলে কিছু খাবার দিয়ে আবার জঙ্গলে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরও এটি ওঠে দাঁড়াতে পারছিলনা। ঘন্টা খানেক আমাদের তত্ত্বাবধানে থাকলে আমরা আশাবাদী এটি আবার জঙ্গলে চলে যাবে।

ঈশ্বরগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মো. শহীদুল্লাহ জানান, দুপুরের দিকে চরপুম্বাইল এলাকার কয়েকজন কিশোর পাশের একটি জঙ্গলের গর্তে গন্ধগোকুল দেখতে পেয়ে অনেক চেষ্টা করে প্রাণীটি আটক করে।

আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

তিনি আরও বলেন, আমরা তাদের প্রাণীটিকে ছেড়ে দেওয়ার পরামর্শ প্রদান করি। সাধারণত এই প্রাণী মানুষের কোন ক্ষতি করে না। এরা কীটপতঙ্গ, শামুক, ডিম, মুরগির বাচ্চা, পাখি, ছোট প্রাণী, তাল, খেজুরের রস খায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা