সারাদেশ

ইট ভাটার চিমনি গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে বৈধ লাইসেন্স না থাকায় এবং কাঠ পোড়ানোয় একটি ইটের ভাটার চিমনি গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভাটায় বানিয়ে রাখা কাঁচা ইটও বিনষ্ট করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে অবস্থিত রাজ ব্রিকসে জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। ইটের ভাটাটির মালিক বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আ. শুকুর শেখ।

জানা যায়, জেলা পরিবেশ অধিদপ্তর রবিবার দুপুরে রাজ ব্রিকস নামের ওই ভাটায় অভিযান চালায়। ইটের ভাটাটির কোন বৈধ লাইসেন্স না থাকায় এবং ভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে ভাটার চিমনি ও ক্লিম ভেঙে ফেলা হয়েছে। এ সময় কিছু কাঁচা ইটও বিনষ্ট করা হয়েছে। এতে প্রায় ৩/৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভাটাটির মালিকের ছেলে জানান।

আরও পড়ুন: পরাজয়ে ফ্রান্সজুড়ে দাঙ্গা

এ ব্যাপারে রাজ ব্রিকসের মালিক আ. শুকুর শেখের জ্যেষ্ঠ পুত্র শাহিনুজ্জামান বলেন, কোন অগ্রিম ঘোষণা ছাড়াই পরিবেশ অধিদপ্তর ভাটার চিমনি, ক্লীম ও কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। এতে আমাদের ৩/৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি দাবি করে বলেন, আমাদের ভাটার লাইসেন্স আছে।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ভাটাটির লাইসেন্স না থাকায় এবং পরিবেশের ক্ষতি করে কাঠ দিয়ে ইট পোড়ানোয় ভাটাটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা