সারাদেশ

টাকায় মিলে মুক্তিযোদ্ধা সনদ!

রহমত উল্লাহ, টেকনাফ: অন্য জায়গার মতো টেকনাফ উপজেলায়ও মুক্তিযোদ্ধা বানানোর যেন হিড়িক পড়েছে। অভিযোগ পাওয়া গেছে, এ জন্য চলছে ২ লাখ টাকার লেনদেন। নেওয়া হচ্ছে ২ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত। এমন কি যারা স্বাক্ষী হচ্ছেন তারাও নেমেছেন অর্থ বাণিজ্যে।

টেকনাফে কিন্তু মুক্তিযোদ্ধা ৩০ জনের কোঠায় পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহমদ। তিনি বলেন, ২৬ জনের মুক্তিযোদ্ধার স্থলে শেষ গেজেটে নাম এসেছে ৭ জনের। আবেদন করেছিল ২৬ জন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।

টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা সৈয়দ হোসেন বলেন, বাংলাদেশে জাতির সূর্য সন্তানরা হলেন বীর মুক্তিযাদ্ধারা। যারা নিজের জীবনের তোয়াক্কা না করে পারিবার পরিজনদের আগুনের মুখে রেখে ১৯৭১ সালে গিয়েছিলেন রণাঙ্গানে। কখনো ভাবেননি পরবর্তী জীবনের বিনিময়ে কোনো কিছু পাবেন। তখন লক্ষ্য একটাই ছিল মাতৃভূমিকে শত্রুমুক্ত করা। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নানা ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে বীর মুক্তিযোদ্ধাদের জন্য। সহযোগিতার হাত বাড়িয়েছে বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের দিকেও। আর এই সুযোগ নিতে মরিয়া এক শ্রেণির অতিলোভী মানুষ।

টেকনাফে দুই একদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। অডিও রেকর্ডের এক প্রান্তে আওয়ামী লীগের সাবেক সাংসদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত অধ্যাপক মোহাম্মদ আলীর পুত্র তারেক মাহমুদ রনি আর অপর প্রান্তে টেকনাফ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহম্মেদের কথোপকথন।

সেই আলাপে রনি তার প্রয়াত পিতার মুক্তিযোদ্ধা সনদের বিষয়ে জানতে চাইলে কমান্ডার জহির আহম্মেদ দুই লাখ টাকা এক ব্যক্তিকে দিলে সনদ মিলবে বলে দাবী করেন।

এসময় কমান্ডার জহির আহম্মেদ দুই লাখ টাকা দিলে রনির মা তথা প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর স্ত্রী ১০ লক্ষ টাকা ব্যাংক লোন পাবে বলেও জানান।

মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহম্মেদ সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি যদি কোনো অমুক্তিযোদ্ধাকে অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধা বানানোর চেষ্টা করি তাহলে প্রমাণ করুক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছেন সেটা তাদের ব্যাপার। আমি জানি না।

এ বিষয়ে জানতে চাওয়া হলে অধ্যাপক মোহাম্মদ আলীর পুত্র রনি জানান, আজ কতিপয় অসাধু অমুক্তিযোদ্ধার কারণে ভুলুন্ঠিত হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের সুনাম। টেকনাফ উপজেলায় এই চক্রটি অসৎ উপায়ে নিজের আখের গোছানোর মধ্য দিয়ে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্তির প্রচেষ্টা চালাচ্ছে।

তার বাবার মুক্তিযোদ্ধা সনদ পেতে হলে হলে দিতে হবে ২ লক্ষ টাকা দাবী করেন টেকনাফ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহম্মেদ। এছাড়াও রনির সাথে অপর এক টেকনাফের মুক্তিযোদ্ধার অডিও রেকর্ড হাতে এসেছে, সেখানে অপর প্রান্তের এক মুক্তিযোদ্ধা ২ লক্ষ টাকা দিয়ে সনদ পেয়েছেন বলে জানান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনের বা বিধানের পরিপন্থী এমন বিষয় থাকলে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা