সারাদেশ

ঈদযাত্রায় স্ত্রী নিহত, স্বামী আহত

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় গৃহবধূ মোসাম্মৎ মীম ( ২২) নিহত ও তার স্বামী রহিম সেখ আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি বাগেরহাট জেলার কঁচুয়া উপজেলার জুবাই গ্রামে।

ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের সার্জেন্ট সুমন চন্দ্র সরকার জানান, ঈদ উপলক্ষে মোটরসাইকেলে করে মোসাম্মৎ মীম তার স্বামী রহিম সেখের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে গোপালগঞ্জ জেলা সদর থেকে কাশিয়ানীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীকে ধাক্কা দেয়। এতে মীম মারাত্মক ও রহিম শেখ সামান্য আহত হন। তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে চারটার দিকে মীম মারা যান। আহত রহিম শেখকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা