গাইবান্ধায় সড়ক দুর্ঘটনা, নিহত ৩
সারাদেশ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সড়কে কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের নুনদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুরের পীরগঞ্জের সাহেদ মিয়া (৪০), কাজল মিয়া (৩২) ও গঙ্গাচড়া উপজেলার শাকিল ইসলাম (৫৬)।

হতাহতরা সবাই কর্ভার্ডভ্যানের যাত্রী। তারা ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এনামুল হক জানান, সকাল ৭টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুটি দল হাইওয়ে পুলিশের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয়।

এ সময় বন্ধ থাকা কাভার্ডভ্যানের মধ্যে মৃত অবস্থায় তিনজনকে ও ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা