সারাদেশ

মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের নিচে ঝাঁপ দিল স্কুলছাত্রী

জেলা প্রতিনিধি, পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে উর্মি আক্তার (১৫) নামের এক দশম শ্রেণির স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেল লাইনে ভাঙ্গুড়া পৌর শহরের সারুটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের খান জাহান আলীর মেয়ে।

জানা গেছে, উর্মি ভাঙ্গুড়া সদর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে বেতুয়ান গ্রামে স্থানীয় বিবি স্কুল এন্ড কলেজে দশম শ্রেণীতে পড়াশোনা করে। তবে প্রতিদিন সে সকালে প্রাইভেট পড়তে ভাঙ্গুড়া বাজারে আসে। বুধবার পড়া শেষে সে রেল লাইনের পাশের বাগানে বসে মোবাইল ফোনে দীর্ঘক্ষণ ধরে কারো সঙ্গে কথা বলছিল। পরে মোবাইলে কথা বলার সময় ট্রেন আসলে সে ঝাঁপ দেয়। এতে তার শরীর দ্বিখন্ডিত হয়ে তাৎক্ষণিক মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েটি রেললাইনে বসে মোবাইলে কথা বলতে বলতে এক পর্যায়ে রাগান্বিত হয়ে দ্রুত ট্রেনের নিচে ঝাপ দেয়। হয়ত মেয়েটি কোন ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে তার সঙ্গে অভিমান করে এমন আত্মহত্যার কাজ করেছে।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম বলেন, প্রাইভেট পড়ার কথা বলে সকালে বাড়ি থেকে বের হয় উর্মি। পরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সে। পারিবারিক অভিমান থেকে সেই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনা তদন্ত করবে।

পাকশী বিভাগীয় রেলওয়ে পুলিশ সুপার শাহাব উদ্দিন বলেন, ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যার বিষয়টি আমরা জেনেছি। মরদেহ উদ্ধারের জন্য ফোর্স পাঠানো হয়েছে। কি জন্য সে এমন কাজ করল বিষয়টি আমরা তদন্ত করে দেখব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা