সারাদেশ

চেয়ারম্যান আব্দুল মমিন টুলুকে সংবর্ধনা

আদিল হোসেন তপু, ভোলা প্রতিনিধি : ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন টুলুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: ভূতের রূপ নিয়েই আসে

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এর উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম এর সভাপত্বিতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট এর কার্যনির্বাহী কমিটির সদস্য ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নকীব,সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,ভোলা পৌর সভার সাবেক প্যানেল মেয়র মো: আনোয়ার হোসেন,ভোলা পৌর সভার সাবেক কাউন্সিলার আলহাজ্ব মো: ফেরদাউস আহম্মেদ,যুব প্রধান আদিল হোসেন তপু প্রমুখ। এসময় রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

আলহাজ্ব আবদুল মমিন টুলু একজন সুশীল রাজনীতিবিদ, যিনি সততা ও যোগ্যতা নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান পদে ২য় মেয়াদে দায়িত্ব পালন করছেন। এর আগে ২ বার জেলা পরিষদ এর প্রশাসাক হিসাবে দায়িত্ব পালন করেন। প্রায় ২৮ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দলের দুর্দিনে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৫৪ সালের ২৬ ডিসেম্বর ভোলার ঐতিহ্যবাহী মিয়াজী পরিবারে জন্মগ্রহন করেন।

তার পিতা মরহুম ডাক্তার তোফাজ্জল হোসেন।ভোলা সরকারি স্কুল থেকে এসএসসি, ভোলা সরকারি কলেজ থেকে এইচএসসি ও ১৯৭৩ সালে বিএ পাস করেন।

আরও পড়ুন: কঙ্গোতে হামলায় নিহত ২৭২

আবদুল মমিন টুলু ১৯৬৮ সালে স্কুলে পড়াকালীন অবস্থায় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হন। ৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। ১৯৭২ সালে ভোলা কলেজের নির্বাচিত ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে জেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক নির্বাচিত হন। ১৯৮৬ সালে সাধারণ সম্পাদক হন। ৯৪ থেকে ২০০১ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। বিগত এক দশক যাবত জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি চেম্বার অফ কমার্স,রেড ক্রিসেন্ট, ডায়াবেটিক সমিতিসহ বেশকিছু সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। একজন সৎ,যোগ্যও সুবিবেচক রাজনীতিবিদ হিসেবে তার সুখ্যাতি রয়েছে।

স্থানীয় সরকার কাঠামোর ৪টি স্তরের অন্যতম প্রধান একটি স্তর হচ্ছে জেলা পরিষদ। দেশের সকল জেলায় সুপ্রাচীন আমল থেকেই জেলা পরিষদ জনসাধারণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। নিষ্কীয় জেলা পরিষদকে আবদুল মমিন টুলু ভোলা জেলার ৪ এমপি, উপজেলার চেয়ারম্যান ও অন্যান্যজন প্রতিনিধিদের সহায়তায় জেলা পরিষদের কার্যক্রমে গতিশীল করেছেন। পাশাপাশি তার বিভিন্ন মেয়াদে দায়িত্বে থাকার ফলে ভোলা জেলার সকল উপজেলায় জেলা পরিষদের উন্নয়নে ছোয়া লাগে।

সান নিউজ /এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা