সারাদেশ

ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন ৬ সাংবাদিক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে প্রথম বারের মতো যুব মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন ছয়জন সাংবাদিক।

আরও পড়ুন: ভূতের রূপ নিয়েই আসে

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে শেড-একশন এইড বাংলাদেশ-এর সহযোগিতায় টেকনাফ শেড কার্যালয়ে 'যুব ও জেন্ডার সংবেদনশীল মিডিয়া ফেলোশিপ' এর উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। আনুষ্ঠানিকভাবে এই ফেলোশিপ এবং পুরস্কার তুলে দেওয়া হয়।

স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের সংকট নিয়ে প্রতিবেদনের জন্য ৬ জন সাংবাদিককে ফেলোশিপ অ্যাওয়াড সম্মাননা দেওয়া হয়।

আরও পড়ুন: সর্বত্র পাহারা দেওয়ার নির্দেশ

অ্যাওয়ার্ডপ্রাপ্তদের যথাক্রমে প্রথম হয়েছেন আবদুর রহমান (সমকাল), আবদুস সালাম (বাংলাদেশ প্রতিদিন), জাকারিয়া আলফাজ (কালেরকন্ঠ), রহমত উল্লাহ (কক্সবাজার বার্তা) জসিম মাহামুদ (বিডিনিউজ),ও আরফাত সানি (যায়যায়দিন)।

অনুষ্ঠানে শেডের এইচ.আর. ম্যানাজার মুহাম্মদ ইসমাইল, প্রজেক্ট কোঅর্ডিনেটর বদিউল আলম, ইন্সপাইরেটর নাদিরা খানম তুলি, ফাইনান্স অফিসার সামিনা জাহান রাজিয়া, প্রোগ্রাম অফিসার হাবিবুর রহমান, ফ্যাসিলিটেটর তাসলিম উদ্দীনসহ ইয়ুথ কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কঙ্গোতে হামলায় নিহত ২৭২

‘সাংবাদিকদের নিয়ে প্রথম বারের শেডের-এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে প্রধান অতিথি চেয়ারম্যান নুরুল আলম বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক নিয়মেই আসবে। তবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যাতে এসব দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়। এজন্য জনসচেতনতা সৃষ্টি দরকার। আর এ কাজটি ভাল করতে পারেন গণমাধ্যম কর্মীরা। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দুর্যোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে এগিয়ে আসার আহ্বান জানান।

সান নিউজ /এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা