সারাদেশ

ফেরি চলাচল ব্যাহত

সান নিউজ ডেস্ক: পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে নদী পার হতে স্বাভাবিক থেকে দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে।

আরও পড়ুন: সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে আছে

সোমবার (৫ ডিসেম্বর) সরেজমিন থেকে এ তথ্য পাওয়া যায়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, পদ্মা নদীতে নাব্য সংকট ও বিভিন্ন স্থানে ডুবোচরের সৃষ্টি হয়েছে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিটি বড় ফেরি চলাচলের জন্য কমপক্ষে আট ফুট পানির গভীরতা প্রয়োজন থাকলেও পদ্মা নদীর বিভিন্ন চ্যানেলে ডুবোচর সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল বিঘ্ন ঘটছে। পানির গভীরতা না থাকায় স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে পারছে না। নৌপথের নির্দিষ্ট চ্যানেল ছেড়ে ফেরিগুলো দুই কিলোমিটার ঘুরে ভাটিপথ দিয়ে যানবাহন নিয়ে চলাচল করছে। এতে ফেরি পারাপারে আগের চেয়ে দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে।

আরও পড়ুন: ‘বিস্মৃত সংকট’ হতে দেবে না যুক্তরাষ্ট্র

ট্রাকচালক আজিজুল শেখ বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই এই রুটে যানবাহনের চাপ অনেকটাই কমে গেছে। ঘাটে আসলে সরাসরি ফেরির নাগাল পাওয়া যায়। কিন্তু এক মাস ধরে নদীতে পানি কমে যাওয়ায় নাব্য সংকট দেখা দিয়েছে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাটে ফেরির জন্য আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এছাড়া ফেরি কম থাকায় এ রুটে চলাচলকারী চালক ও সহকারীদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে।

দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) সালাহউদ্দিন জানান, পদ্মা নদীতে পানি কমায় নদীর বিভিন্ন চ্যানেলে ডুবোচরের পাশাপাশি নাব্য সংকট দেখা দিয়েছে। এতে নদী পার হতে স্বাভাবিকের থেকে দ্বিগুণ সময় লাগছে। তবে আমাদের পর্যাপ্ত ফেরি বহরে রয়েছে। এছাড়া বিআইডব্লিউটিএ নদীতে ড্রেজিংয়ের কাজ চলমান রেখেছে।

আরও পড়ুন: ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প

বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের উপসহকারী প্রকৌশলী আক্কাছ আলী বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে একাধিক ড্রেজার দিয়ে দ্রুত খনন কাজ চলছে। আশা করছি খনন কাজ চলমান থাকলে ফেরি চলাচল ব্যাহত হবে না।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা